লেটেস্ট নিউজ

মুর্শিদাবাদে এসআইআর আতঙ্কে বৃদ্ধার মৃত্যু, চাঞ্চল্য জলঙ্গিতে

মুর্শিদাবাদের জলঙ্গি থানার ফরিদপুর এলাকায় এসআইআর (SIR) আতঙ্কে এক বৃদ্ধার আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম ইমরাতুন্নেছা (৬৩)। মঙ্গলবার তাঁর নিজ বাড়ি থেকেই ঝুলন্ত অবস্থায় নিথর দেহ উদ্ধার করা হয়। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে—এই আশঙ্কায় তিনি চরম পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

পরিবারের সদস্যদের দাবি, রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই গভীর উৎকণ্ঠায় ভুগছিলেন ওই বৃদ্ধা। নথিপত্রে ত্রুটি বা ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। প্রায়শই তিনি এই বিষয়টি নিয়ে পরিবারের কাছে দুশ্চিন্তা প্রকাশ করতেন বলে জানা গিয়েছে।

বুধবার সকালে বৃদ্ধার কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনরা ঘরে ঢুকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে জলঙ্গি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *