লেটেস্ট নিউজ

আধারে আমূল বদল: কার্ড থেকে সরছে নাম-ঠিকানা ও নম্বর, তথ্যের সুরক্ষায় নয়া পদক্ষেপ

আধার কার্ডের বর্তমান রূপরেখায় বড়সড় পরিবর্তনের পরিকল্পনা করছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। জানা গেছে, নতুন নকশার আধার কার্ডে ব্যক্তির নাম, ঠিকানা, জন্মতারিখ বা ১২ সংখ্যার আধার নম্বর দৃশ্যমান থাকবে না। এর পরিবর্তে কার্ডে থাকবে কেবল সংশ্লিষ্ট ব্যক্তির ছবি এবং একটি কিউআর (QR) কোড। নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং পরিচয়পত্রের অপব্যবহার রুখতেই এই আধুনিকীকরণের পথে হাঁটছে কেন্দ্র।

তথ্যচুরি এবং আর্থিক জালিয়াতি রুখতে এই নতুন পদ্ধতি অত্যন্ত কার্যকর হবে বলে মনে করছে UIDAI। বর্তমানে হোটেল বা বিভিন্ন বেসরকারি সংস্থা আধার কার্ডের প্রতিলিপি জমা রাখে, যা আধার আইনের পরিপন্থী এবং এতে তথ্য ফাঁসের ঝুঁকি থাকে। নতুন ব্যবস্থায় কোনো ব্যক্তির তথ্য যাচাই করতে হলে নির্দিষ্ট ‘mAdhar’ অ্যাপের মাধ্যমে কিউআর কোডটি স্ক্যান করতে হবে। এর ফলে কে, কখন এবং কোথায় তথ্য সংগ্রহ করছে, তার স্বচ্ছতা বজায় থাকবে।

আধারের এই ভোলবদলে সাধারণ মানুষের ঝক্কি বাড়বে কি না, তা নিয়ে ইতিপূর্বেই জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে সিম কার্ড জালিয়াতি বা অবৈধভাবে ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার মতো অপরাধ নিয়ন্ত্রণে এই ডিজিটাল যাচাইকরণ পদ্ধতি সহায়ক হবে। তবে পুরনো কার্ডের পরিবর্তে নতুন কার্ড পাওয়ার প্রক্রিয়াটি ঠিক কেমন হবে এবং নাগরিকদের পুনরায় কোনো আবেদন করতে হবে কি না, সেই বিষয়ে UIDAI-এর তরফে এখনও স্পষ্ট কোনো নির্দেশিকা মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *