লেটেস্ট নিউজ

ছত্তিশগড়: ‘অপারেশন ব্ল্যাক ফরেস্ট ২’ শুরু, নকশাল দমনে কাররেগুট্টালু পাহাড়ে ২,০০০ জওয়ান

ছত্তিশগড়ের কাররেগুট্টালু পাহাড়ে নকশালদের অস্তিত্ব নির্মূল করতে শুরু হয়েছে বিশাল অভিযান ‘অপারেশন ব্ল্যাক ফরেস্ট ২’। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হওয়া এই অভিযানে সিআরপিএফ এবং রাজ্য পুলিশের প্রায় ২,০০০ জওয়ান অংশ নিয়েছেন। ২০২৬ সালের মার্চের মধ্যে নকশালবাদ দমনের লক্ষ্য নিয়েই নিরাপত্তা বাহিনী এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

গত বছর মে মাসে পরিচালিত ‘অপারেশন ব্ল্যাক ফরেস্ট ১’-এর ধারাবাহিকতায় এই দ্বিতীয় দফার অভিযান শুরু হলো। বিগত অভিযানে নিরাপত্তা বাহিনী ৩১ জন নকশালকে নিকেশ করার পাশাপাশি ২১৪টি আস্তানা ও বাঙ্কার ধ্বংস করেছিল। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ঘালগাম ফরওয়ার্ড অপারেটিং বেসকে কেন্দ্র করে জওয়ানরা এই অভিযানে বিশেষ সুবিধা পাচ্ছেন।

সম্প্রতি ছত্তিশগড়-মহারাষ্ট্র সীমান্তের আবুঝমাদেও নিরাপত্তা বাহিনীর সঙ্গে নকশালদের তুমুল সংঘর্ষ হয়েছে। সেই অভিযানে তিনজন নকশাল ক্যাডার নিহত হলেও চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন এক সি৬০ জওয়ান। ঘটনাস্থল থেকে একে-৪৭ ও এসএলআর রাইফেলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক ও রশদ উদ্ধার করেছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *