লেটেস্ট নিউজ

২০২৮ অলিম্পিকে খেলতে পারবে না অস্ট্রেলিয়া! বিশ্বকাপের হারে কিউইদের পোয়াবারো – এবেলা

এবেলা ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার রেশ কাটতে না কাটতেই নতুন এক দুঃসংবাদ তাড়া করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হলেও সেখানে অজিদের অংশগ্রহণ এখন বড়সড় অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র বাদে বাকি পাঁচটি স্থানের জন্য লড়াই হবে অত্যন্ত কঠিন। এক্ষেত্রে মহাদেশীয় কোটা অথবা আইসিসি র‍্যাঙ্কিংকে মানদণ্ড হিসেবে ধরা হতে পারে। ওশিয়ানিয়া মহাদেশ থেকে সরাসরি একটি দল খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে আইসিসি র‍্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের অবস্থান অস্ট্রেলিয়ার চেয়ে ভালো হওয়ায় কিউইরাই সরাসরি অলিম্পিকের টিকিট পাওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে গেল। অন্যদিকে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ায় অস্ট্রেলিয়ার অলিম্পিক স্বপ্ন এখন খাদের কিনারায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *