লেটেস্ট নিউজ

টি-২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কাকেও হারাল জিম্বাবোয়ে, সুপার এইটে সূর্যের ভারতকে সতর্কবার্তা

চলতি টি-২০ বিশ্বকাপে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে জিম্বাবোয়ে। অস্ট্রেলিয়ার পর এবার কলম্বোর মাটিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে চমকে দিল সিকান্দার রাজার দল। বুধবার লঙ্কানদের দেওয়া ১৮৩ রানের লক্ষ্যমাত্রা ৩ বল বাকি থাকতেই টপকে যায় তারা। এই জয়ের ফলে গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দাপটের সঙ্গে সুপার এইটে পা রাখল আফ্রিকার এই দেশটি।

ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৭ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে। জবাবে রান তাড়া করতে নেমে জিম্বাবোয়ের পক্ষে ব্রায়ান বেনেট অপরাজিত ৬৩ এবং অধিনায়ক সিকান্দার রাজা ২৬ বলে ঝোড়ো ৪৫ রান করেন। তাঁদের দুজনের মারকুটে ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয়। অস্ট্রেলিয়া জয়ের পর এই সাফল্য প্রমাণ করল যে, জিম্বাবোয়ের বর্তমান ফর্ম কোনো আকস্মিক ঘটনা নয়।

সুপার এইটে ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলের গ্রুপে রয়েছে জিম্বাবোয়ে। আগামী বৃহস্পতিবার চেন্নাইয়ে সূর্যকুমার যাদবের ভারতের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা সিকান্দার রাজারা এখন টুর্নামেন্টের ‘ডার্ক হর্স’। অন্যদিকে, ৬ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হিসেবে সুপার এইটে উঠেছে স্বাগতিক শ্রীলঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *