লেটেস্ট নিউজ

৩১টাকা ফি-র জন্য ৪১ বছরের আইনি লড়াই, ১১ জন বিচারক বদলের পর মিলল সুবিচার – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশের মির্জাপুরে মাত্র ৩১২ টাকা আদালত ফি জমা দেওয়া নিয়ে শুরু হওয়া এক আইনি লড়াই শেষ হলো দীর্ঘ ৪১ বছর পর। ১৯৭৭ সালে গঙ্গা দেবী নামক এক নারী মামলার ফি জমা দিলেও প্রশাসনিক গাফিলতিতে সেই রসিদ হারিয়ে যায়। রসিদ না থাকায় আদালত পুনরায় ফি চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন, যার ফলে মামলাটি চার দশক ধরে ঝুলে থাকে।

অবশেষে দেওয়ানি আদালতের বিচারক নথিপত্র খতিয়ে দেখে স্বীকার করেন যে, গঙ্গা দেবী যথাযথ সময়েই অর্থ জমা দিয়েছিলেন। দীর্ঘ এই সময়ে মোট ১১ জন বিচারক মামলাটি পরিচালনা করলেও কেউ ত্রুটি ধরতে পারেননি। ২০১৮ সালে মামলার নিষ্পত্তি হলেও বর্তমানে গঙ্গা দেবীর কোনো আত্মীয়কে আদালতে পাওয়া যায়নি, তাই রায়ের কপি ডাকযোগে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *