লেটেস্ট নিউজ

উত্তরপ্রদেশে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর বৃষ্টি, অল্পের জন্য রক্ষা পেলেন মোহন ভাগবত

উত্তরপ্রদেশের হারদৌই জেলায় লখনউ-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এই ট্রেনেই সওয়ার ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। হারদৌইয়ের কাউধা গ্রামের কাছে হওয়া এই হামলায় সি-৪ কোচের একটি জানলার কাচ ভেঙে গেলেও, সঙ্ঘ প্রধান সুরক্ষিত আছেন বলে রেল সূত্রে জানানো হয়েছে।

ঘটনার পর ট্রেনটির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাত ৯টা নাগাদ মেরঠ স্টেশনে পৌঁছান মোহন ভাগবত। সেখান থেকে তিনি শতাব্দী নগরের মাধব কুঞ্জে যান। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ২০ ও ২১ ফেব্রুয়ারি সেখানে ক্রীড়াবিদ ও বুদ্ধিজীবীদের সঙ্গে তাঁর মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) ইতিমদধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং একটি বিশেষ দল মেরঠে পাঠানো হয়েছে। চলন্ত ট্রেন লক্ষ্য করে হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তল্লাশি চলছে। এই ঘটনায় ভিআইপি যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *