লেটেস্ট নিউজ

তিন রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা, মন্দিরে ভাঙচুর ও মিছিল ঘিরে রণক্ষেত্র মধ্যপ্রদেশ ও কর্নাটক

দেশের তিন রাজ্যে সাম্প্রদায়িক উত্তজনা ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। মধ্যপ্রদেশের জব্বলপুরে একটি দুর্গামন্দিরে ভাঙচুরকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও পাথর ছোড়ার ঘটনা ঘটে। অন্যদিকে, কর্নাটকের বাঘলকোটে শিবাজী জয়ন্তীর মিছিল একটি মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় অশান্তি শুরু হয়। এছাড়া হায়দরাবাদেও রমজানের প্রার্থনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়, তবে পুলিশি তৎপরতায় পরিস্থিতি বড় আকার ধারণ করেনি।

জব্বলপুরের সিহোরা তহশিলে আরতি ও নামাজের সময় মন্দিরে ভাঙচুরের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে। কর্নাটকে মিছিল থেকে স্লোগান দেওয়া ও পাল্টা পাথর ছোড়ার ঘটনায় পুলিশ সুপারসহ বেশ কয়েকজন আহত হন। এই ঘটনার প্রেক্ষিতে বাঘলকোট শহরে কারফিউ জারি করা হয়েছে এবং আটজনকে গ্রেপ্তার করেছে প্রশাসন।

বর্তমানে তিন রাজ্যের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। কোনো প্রাণহানির খবর না পাওয়া গেলেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে এবং উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। উত্তপ্ত এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *