লেটেস্ট নিউজ

হায়দরাবাদি বিরিয়ানি ঘিরে ৭০ হাজার কোটির করফাঁকি, বড়সড় জালিয়াতি চক্রের পর্দাফাঁস

হায়দরাবাদের বিখ্যাত বিরিয়ানি রেস্তরাঁগুলোতে রুটিন নজরদারি চালাতে গিয়ে দেশজুড়ে চলা এক বিশাল করফাঁকি চক্রের হদিস পেল পুলিশ। তদন্তে দেখা গেছে, একাধিক নামী রেস্তরাঁ তাদের প্রকৃত আয়ের অঙ্ক গোপন করে বিগত কয়েক বছরে প্রায় ৭০,০০০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছে। মূলত সরকারি কোষাগারে রাজস্ব জমা না দেওয়ার উদ্দেশ্যেই এই জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

পুলিশি তদন্তে উঠে এসেছে যে, এই জালিয়াতির মূলে রয়েছে একটি বিশেষ বিলিং সফটওয়্যার। হায়দরাবাদসহ দেশের প্রায় এক লক্ষেরও বেশি রেস্তরাঁ এই সফটওয়্যারটি ব্যবহার করে কৌশলে গ্রাহকদের অধিকাংশ বিল মুছে ফেলত। ফলে বিপুল পরিমাণ ব্যবসা হওয়া সত্ত্বেও খাতায়-কলমে আয়ের অঙ্ক অনেক কম দেখানো হতো। তথ্য বলছে, এই প্রযুক্তির মাধ্যমে দেশজুড়ে প্রায় ১৩,০০০ কোটি টাকা মূল্যের বিলিং ডেটা ডিলিট করা হয়েছে।

ইতিমধ্যেই আয়কর দফতর ও পুলিশ যৌথভাবে এই বিশাল ডেটাবেস বিশ্লেষণ শুরু করেছে। এই করফাঁকির তালিকায় তেলেঙ্গানা ছাড়াও কর্নাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র ও গুজরাটের মতো রাজ্যগুলোকে প্রধান হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কর্নাটক থেকেই সবচেয়ে বেশি বিল বাতিলের প্রমাণ মিলেছে। এই চক্রের সাথে যুক্ত ব্যক্তিদের শনাক্ত করতে বর্তমানে দেশজুড়ে ব্যাপক তল্লাশি ও তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *