লেটেস্ট নিউজ

হার্ট অ্যাটাক আসার ৪৮ ঘণ্টা আগে শরীরে ফুটে ওঠে বিশেষ কিছু লক্ষণ – এবেলা

এবেলা ডেস্কঃ

হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের মতে, হার্ট অ্যাটাক অনেক সময় আকস্মিক মনে হলেও শরীর এর অন্তত দু’দিন আগে থেকেই সতর্কবার্তা দিতে শুরু করে। চিকিৎসকদের মতে, উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস বা পরিবারের হৃদ্‌রোগের ইতিহাস থাকলে বিশেষ সতর্কতা প্রয়োজন। হার্ট অ্যাটাকের ৪৮ ঘণ্টা আগে বুক, ঘাড়, চোয়াল বা তলপেটে অস্বাভাবিক চাপ অনুভূত হতে পারে। এছাড়া মাথা ঘোরা, বমি ভাব এবং একটানা হাতের ব্যথার মতো উপসর্গগুলোকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যাওয়া বিপজ্জনক হতে পারে।

এই সময়ের অন্যতম প্রধান লক্ষণ হলো বিশ্রামরত অবস্থায় হৃৎস্পন্দনের অস্বাভাবিক পরিবর্তন। স্বাভাবিক অবস্থায় হৃৎস্পন্দন মিনিটে ৬০ থেকে ৮০ বার হওয়ার কথা থাকলেও, তা ১০০ ছাড়িয়ে গেলে বা অনিয়মিত হলে তাকে ‘কার্ডিয়াক অ্যারিদমিয়া’ বলা হয়। এছাড়া পেটের উপরিভাগে অস্বস্তি, বদহজম বা বুকজ্বালাকেও অনেকে সাধারণ অম্লতা ভেবে ভুল করেন, যা আসলে হৃদযন্ত্রের ধমনীতে ব্লকেজের সঙ্কেত হতে পারে। সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রার হেরফের যাঁদের বেশি, তাঁদের ক্ষেত্রে এই ঝুঁকি প্রবল।

অ্যাটাক আসার কয়েক দিন আগে থেকেই অনিদ্রা, মাঝরাতে শ্বাসকষ্ট বা হঠাৎ ঘাম দিয়ে ঘুম ভেঙে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এমন জরুরি পরিস্থিতিতে রোগীকে দ্রুত শুইয়ে দিয়ে ঘাড়ে ভেজা তোয়ালে রাখা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যাসপিরিন বা সরবিট্রেট জাতীয় ওষুধ প্রয়োগ করা উচিত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোনো সময় নষ্ট না করে রোগীকে দ্রুত নিকটস্থ হাসপাতালে স্থানান্তরিত করা, যাতে বড় ধরনের শারীরিক ক্ষতি এড়ানো সম্ভব হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *