লেটেস্ট নিউজ

২০২৬ সালে বিশ্বযুদ্ধের পদধ্বনি ও বিশ্বনেতার পতন, নস্ত্রাদামুসের চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী – এবেলা

এবেলা ডেস্কঃ

বিখ্যাত ফরাসি দার্শনিক নস্ত্রাদামুসের প্রায় সাড়ে চারশ বছর আগের ভবিষ্যদ্বাণী ঘিরে ২০২৬ সাল নিয়ে ঘনিয়ে আসছে আশঙ্কার মেঘ। ১৫৫৫ সালে প্রকাশিত তাঁর ‘লেস প্রফেটিস’ বইয়ে আগামী বছরের জন্য একাধিক সংকেত দিয়ে গেছেন এই কিংবদন্তি। বিশেষজ্ঞরা মনে করছেন, তাঁর রহস্যময় ধাঁধায় সাত মাসের ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধের ইঙ্গিত রয়েছে, যা রাশিয়া-ইউক্রেন সংঘাতের সম্প্রসারণ বা ইউরোপের নতুন কোনো লড়াইয়ের বহিঃপ্রকাশ হতে পারে।

এই ভবিষ্যদ্বাণীতে কোনো এক ‘মহান মানুষ’ বা প্রভাবশালী বিশ্বনেতার পতনের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়া, ‘মৌমাছির ঝাঁকের আক্রমণ’ এবং স্পেনের মাদ্রিদের কোনো নেতার আহত হওয়ার মতো রহস্যময় সংকেত নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। এর আওতায় রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে জনপ্রিয় ক্রীড়া ব্যক্তিত্ব পর্যন্ত যে কেউ থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তবে নস্ত্রাদামুসের সব পূর্বাভাস সবসময় সফল হয়নি। যেমন, ২০২৫ সালে যুদ্ধ থামার ইঙ্গিত দিলেও বাস্তবে তা ফলপ্রসূ হয়নি। ফলে ২০২৬ সালের এই নেতিবাচক আভাসগুলো কতটা সত্য হবে, তা নিয়ে জনমনে সংশয় ও কৌতূহল দুই-ই বজায় রয়েছে। আপাতত অমঙ্গলের শঙ্কা কাটিয়ে বিশ্বজুড়ে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকুক, এমনটাই সাধারণ মানুষের প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *