লেটেস্ট নিউজ

স্মার্ট ব্রা: শুধুমাত্র প্রিয়জনের আঙুলের ছোঁয়াতেই খুলবে অন্তর্বাসের হুক – এবেলা

এবেলা ডেস্কঃ

ডিজিটাল যুগে প্রযুক্তির ছোঁয়া এবার অন্তর্বাসেও। জাপানের এক ছাত্র তৈরি করেছেন এক বিশেষ ‘স্মার্ট ব্রা’, যা সাধারণ অন্তর্বাসের মতো দেখতে হলেও এর কার্যকারিতা সম্পূর্ণ ভিন্ন। এই অন্তর্বাসের হুক খোলার জন্য প্রয়োজন বায়োমেট্রিক অথেনটিকেশন। অর্থাৎ, নির্দিষ্ট সঙ্গীর আঙুলের ছাপ বা স্পর্শ ছাড়া এই অন্তর্বাস খোলা আসাম্ভব। ২০২৪ সালের জুলাই মাসে সোশ্যাল মিডিয়ায় এই উদ্ভাবনের নমুনা প্রকাশ পেতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

উদ্ভাবক ছাত্রটির দাবি, বর্তমান সময়ে সম্পর্কের অবনতি এবং সঙ্গী পরিবর্তনের প্রবণতা রোধ করতেই এই অভিনব উদ্যোগ। বিশ্বাসভঙ্গ বা প্রতারণা রুখতে এই প্রযুক্তি সহায়ক হবে বলে তিনি মনে করেন। তাঁর মতে, এই সুরক্ষা ব্যবস্থা থাকলে সঙ্গিনী চাইলেও অন্য কারও সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে পারবেন না, যা সম্পর্কের বিশ্বস্ততা বজায় রাখতে সাহায্য করবে।

এই উদ্ভাবন নিয়ে নেটদুনিয়ায় ইতিবাচক ও নেতিবাচক—উভয় ধরনের প্রতিক্রিয়াই দেখা দিয়েছে। কেউ কেউ একে সম্পর্কের নিরাপত্তার জন্য কার্যকর মনে করলেও, অনেকের মতে নৈতিকতা বা সততা কেবল প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বর্তমানে এটি পরীক্ষামূলক পর্যায়ে থাকায় বাজারে সহজলভ্য নয়। তবে আগামীর প্রযুক্তি হিসেবে এই ‘স্মার্ট ব্রা’ পোশাক শিল্পে বড়সড় পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *