লেটেস্ট নিউজ

বিধানসভা ভোটের ডিউটিতে রাজকীয় ভুরিভোজ, ৪৯ পদের এলাহি মেনু দেখে চক্ষু চড়কগাছ ভোটকর্মীদের – এবেলা

এবেলা ডেস্কঃ

সামনের বিধানসভা নির্বাচনে ভোটকর্মীদের রসনাতৃপ্তিতে কোনো খামতি রাখছে না পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। অতীতে খাবারের মান নিয়ে ক্ষোভ তৈরি হওয়ায় এবার টিফিন, লাঞ্চ ও ডিনারে মোট ৪৯টি পদের এলাহি মেনু রাখা হয়েছে। জেলাশাসকের দপ্তরের নেজারত সেকশন থেকে ইতিমধ্য়েই এই খাবার সরবরাহের টেন্ডার ডাকা হয়েছে। মেনু তালিকায় বিরিয়ানি, মাটন কষা থেকে শুরু করে চাইনিজ, কন্টিনেন্টাল এবং দক্ষিণ ভারতীয় পদের ছড়াছড়ি দেখে রীতিমতো তাজ্জব সকলে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে টিফিনে ১৯টি, লাঞ্চে ১২টি এবং ডিনারে ১৮টি পদের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে এগরোল, চিকেন তন্দুরি, ফিশ ফিঙ্গার ও মাশরুম কারির মতো জিভে জল আনা পদও রয়েছে। মূলত ভোটের কাজে যুক্ত আধিকারিক ও কর্মীদের জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। বুথ স্তরের কর্মীরাও এই নির্ধারিত হারের ভিত্তিতেই নির্দিষ্ট ভাতা পাবেন। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই এমন এলাহি প্রস্তুতির খবরে জেলাজুড়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *