লেটেস্ট নিউজ

এআই ব্যবহারে অনীহা থাকলে আটকে যাবে পদোন্নতি, কড়া সিদ্ধান্ত অ্যাকসেনচারের

বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাকসেনচার তাদের কর্মীদের জন্য কৃত্রিম মেধা বা এআই (AI) ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। সম্প্রতি সংস্থার অ্যাসোসিয়েট ডিরেক্টর এবং সিনিয়র ম্যানেজার পদমর্যাদার আধিকারিকদের ইমেল মারফত জানানো হয়েছে যে, দৈনন্দিন কাজে নিয়মিত এআই টুল ব্যবহার না করলে তাদের পদোন্নতি বিবেচনা করা হবে না। ২০২৫-২৬ অর্থবছর শেষ হওয়ার মুখে সংস্থার এই সিদ্ধান্তে কর্পোরেট মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

সংস্থার সিইও জুলি সুইট জানিয়েছেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি বিশ্বে টিকে থাকতে গেলে কাজের পদ্ধতিতে আমূল বদল আনা প্রয়োজন। জুলি মনে করেন, কর্মীদের নতুন প্রযুক্তিতে দক্ষ করে তুলতে সংস্থাগুলোকে বিশাল অঙ্কের বিনিয়োগ করতে হবে। উল্লেখ্য, গত বছর এআই প্রযুক্তিতে অদক্ষতার কারণে প্রায় ১১ হাজার কর্মীকে ছাঁটাই করেছিল এই টেক জায়ান্ট।

অ্যাকসেনচার একা নয়, মাইক্রোসফটের মতো সংস্থাও ইতিমধ্যে কর্মীদের এআই ব্যবহারে পারদর্শী হওয়ার নির্দেশ দিয়েছে। মাইক্রোসফট সিইও সত্য নাদেলা স্পষ্ট জানিয়েছেন যে, যারা এই প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে পারবেন না, তাদের বিকল্প চিন্তা করা উচিত। কর্মক্ষেত্রে এআই এখন আর ঐচ্ছিক নয়, বরং পেশাদার উন্নতির জন্য একটি অপরিহার্য শর্ত হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *