স্পোর্টস

পাকিস্তানের হাত ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ: মার্চে শুরু এক দিনের সিরিজ

২০২৬ সালে কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা বাংলাদেশ অবশেষে ২২ গজে ফিরতে চলেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের এক দিনের সিরিজ খেলবেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজেরা। ভারতের মাটিতে খেলতে না চাওয়ার ইস্যুতে বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর এটিই হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সূচি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে যে, আগামী ৯ মার্চ পাকিস্তান দল বাংলাদেশে পৌঁছাবে। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১১ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। পরবর্তী ম্যাচ দুটি যথাক্রমে ১৩ এবং ১৫ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ৮ মার্চ শেষ হওয়ার মাত্র তিন দিন পরেই এই সিরিজ শুরু হচ্ছে। দীর্ঘ বিরতির পর ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। এছাড়াও ২০২৬ সালেই দুই দেশের মধ্যে একটি টেস্ট সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে পিসিবি সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *