লেটেস্ট নিউজ

৩১ লাখ নাম উধাও! চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই দেশজুড়ে তোলপাড় – এবেলা

এবেলা ডেস্কঃ

নির্বাচন কমিশনের পক্ষ থেকে তিন রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তবে এই তালিকা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। তথ্য অনুযায়ী, রাজস্থান, ছত্তীসগঢ়, গোয়া এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ভোটার তালিকায় বড়সড় কাঁটছাঁট করা হয়েছে। সব মিলিয়ে কয়েক লক্ষ মানুষের নাম এবার বাদ পড়েছে চূড়ান্ত তালিকা থেকে।

সবচেয়ে বড় ধাক্কা লেগেছে রাজস্থানে। সেখানে চূড়ান্ত তালিকা থেকে এক ধাক্কায় ৩১ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। একইভাবে ছত্তীসগঢ়েও প্রায় ২৫ লক্ষ ভোটারের নাম কাটা পড়েছে। পর্যটন রাজ্য গোয়াতে ১ লক্ষ ২৭ হাজার ভোটার তালিকা থেকে ছিটকে গিয়েছেন। অন্যদিকে, কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও ৫২ হাজার ভোটারের নাম বাদ দিয়েছে কমিশন।

শনিবার এই তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যগুলোতে রাজনৈতিক উত্তেজনা বাড়তে শুরু করেছে। কেন এত বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়ল এবং এর পেছনে যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে ভোটারদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সাধারণত দ্বৈত নাম, দীর্ঘকাল অনুপস্থিতি বা মৃত্যুর কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়, তবে এবার এই সংখ্যার আধিক্য বিশেষ গুরুত্ব বহন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *