লেটেস্ট নিউজ

ফের লস্কর জঙ্গির নিশানায় লালকেল্লা ও মন্দির, রাজধানীতে নাশকতার ছক রুখতে হাই অ্যালার্ট

ইসলামাবাদের মসজিদে সাম্প্রতিক হামলার বদলা নিতে ভারতে বড়সড় নাশকতার পরিকল্পনা করছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা। গোয়েন্দা সূত্রে খবর, এবার তাদের নিশানায় রয়েছে দিল্লির ঐতিহাসিক লালকেল্লা এবং দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির। গত বছর লালকেল্লার কাছে গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জনের মৃত্যুর ক্ষতের রেশ কাটতে না কাটতেই এই নতুন হুমকির খবরে চাঞ্চল্য ছড়িয়েছে।

রাষ্ট্রসংঘের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, গত নভেম্বরের হামলার নেপথ্যে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের হাত ছিল। একইসঙ্গে মাসুদ আজহারের নতুন ‘মহিলা ব্রিগেড’ নিয়েও সতর্ক করা হয়েছে। ইসলামাবাদের মসজিদে আইএসের হামলায় ৩১ জনের মৃত্যুর প্রতিশোধ নিতেই লস্কর জঙ্গিরা এখন জোট বাঁধছে বলে অনুমান করা হচ্ছে।

সম্ভাব্য হামলার ছক প্রকাশ্যে আসতেই রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মন্দির ও জনবহুল এলাকায় বাড়ানো হয়েছে ড্রোনের মাধ্যমে নজরদারি। সীমান্ত ও স্পর্শকাতর এলাকাগুলোতে কড়া পাহারা বসিয়ে জঙ্গিদের এই ভয়াবহ উদ্দেশ্য রুখতে তৎপর হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *