লেটেস্ট নিউজ

ট্রাম্পের শুল্কনীতি অবৈধ ঘোষণা মার্কিন সুপ্রিম কোর্টের, পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত শুল্কনীতিকে ‘অবৈধ’ ঘোষণা করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। আদালতের রায়ে জানানো হয়েছে, ১৯৭৭ সালের জরুরি অর্থনৈতিক আইনের অধীনে বিশ্বজুড়ে শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টের নেই; এই অধিকার কেবল কংগ্রেসের। এই ঐতিহাসিক রায়ের পর বিশ্ব বাণিজ্যে সম্ভাব্য প্রভাব নিয়ে বিচার-বিশ্লেষণ শুরু করেছে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রক।

ভারত সরকার জানিয়েছে, মার্কিন আদালতের রায় এবং পরবর্তী প্রশাসনিক পদক্ষেপগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক সংবাদ সম্মেলনের পর উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখছেন নীতিনির্ধারকরা। তবে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেও ট্রাম্প আশ্বস্ত করেছেন যে, ভারতের সাথে প্রস্তাবিত বাণিজ্য চুক্তিতে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, আগামী মার্চ মাসেই দুই দেশের মধ্যে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি সই হতে পারে। চূড়ান্ত রূপরেখা নির্ধারণে আগামী ২৩ ফেব্রুয়ারি ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসবেন। এপ্রিল থেকে চুক্তিটি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে আরও সুসংহত করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *