নির্বাচন ঘোষণার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী: ১ মার্চ থেকে শুরু রুট মার্চ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর নজিরবিহীন সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ ভোটারদের মনে আস্থা জোগাতে আগামী ১ মার্চ থেকেই বাংলায় আসতে শুরু করছে আধা-সেনা। প্রথম দফায় ২৪০ কো ম্পা নি বাহিনী রাজ্যের বিভিন্ন জেলায় মোতায়েন করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রকের পরিকল্পনা অনুযায়ী, দুই দফায় মোট ৪৮০ কো ম্পা নি বাহিনী মোতায়েন করা হবে। ১ মার্চ প্রথম দফার পর ১০ মার্চ আরও ২৪০ কো ম্পা নি জওয়ান রাজ্যে পৌঁছাবেন। এর মধ্যে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবি-র জওয়ানরা থাকবেন। স্পর্শকাতর এলাকাগুলোতে আগেভাগেই আধিপত্য বিস্তার করতে এই আগাম পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে রাজ্য সরকারকে আলোচনায় বসার অনুরোধ জানানো হয়েছে। কোন জেলায় কত কো ম্পা নি বাহিনী থাকবে এবং কোথায় রুট মার্চ করা হবে, তা এই বৈঠকেই স্থির হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই জওয়ানরা এলাকায় টহলদারি ও এরিয়া ডমিনেশনের কাজ শুরু করে দেবেন।

