টি-২০ বিশ্বকাপে প্রোটিয়াদের বিপক্ষে কি আজ ভারতের জয়ের ধারা বজায় থাকবে – এবেলা
এবেলা ডেস্কঃ
February 22, 202610:18 am
নিউজ ডেস্ক : আজ রবিবাসরীয় সন্ধ্যায় টি-২০ বিশ্বকাপের সুপার-৮ পর্বে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। দুই দলই এখন পর্যন্ত অপরাজিত থাকায় এই লড়াই ঘিরে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকার চেয়ে ভারত অনেকটাই শক্তিশালী অবস্থানে রয়েছে।
বিগত লড়াইগুলোতে ৭ বারের মুখোমুখি দেখায় ভারত ৫ বার জয়ী হয়েছে, যেখানে প্রোটিয়ারা জিতেছে মাত্র ২ বার। এই জয়ের পরিসংখ্যান ভারতীয় সমর্থকদের আত্মবিশ্বাস যেমন বাড়াচ্ছে, তেমনি দক্ষিণ আফ্রিকার জন্য এটি ঘুরে দাঁড়ানোর বড় চ্যালেঞ্জ। মাঠের লড়াইয়ে আজ শেষ পর্যন্ত কারা শ্রেষ্ঠত্ব প্রমাণ করে, সেটাই এখন দেখার বিষয়।

