লেটেস্ট নিউজ

দিল্লির এআই সম্মেলনে যুব কংগ্রেসের বিক্ষোভ, ‘দেশের সম্মানহানি’র অভিযোগে সরব তৃণমূল – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে যুব কংগ্রেসের খালি গায়ে বিক্ষোভ প্রদর্শনের তীব্র নিন্দা জানাল তৃণমূল কংগ্রেস। শুক্রবার ভারত ও আমেরিকার বাণিজ্য-সমঝোতার প্রতিবাদে যুব কংগ্রেসের কয়েকজন সদস্য সম্মেলন চলাকালীন জামা খুলে স্লোগান দেন। এই ঘটনায় বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করেছে রাজ্যের শাসকদল।

পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় এই কর্মসূচিকে ‘দুর্বল বিচারবুদ্ধির প্রতিফলন’ বলে অভিহিত করেছেন। সামাজিক মাধ্যমে তিনি জানান, আন্তর্জাতিক স্তরের নেতা ও ব্যবসায়ীদের উপস্থিতিতে এমন আচরণ জাতীয় অগ্রাধিকারের ক্ষেত্রে ভুল বার্তা দেয়। গণতন্ত্রে প্রতিবাদের অধিকার থাকলেও রাজনৈতিক দলগুলোর আরও দায়িত্বশীল ও পরিপক্ক হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

তৃণমূলের এই অবস্থান বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অভ্যন্তরীণ সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। বাণিজ্য-সমঝোতা নিয়ে কংগ্রেসের দীর্ঘদিনের আপত্তি থাকলেও, আন্তর্জাতিক সম্মেলনে এই ধরনের নাটকীয় প্রতিবাদকে সমর্থন করছে না তৃণমূল। দলীয় তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, রাজনৈতিক মতপা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *