লেটেস্ট নিউজ

বাঁকুড়ায় শিক্ষকের অবমাননা নিয়ে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক, পথে নামল তৃণমূল

বাঁকুড়ার ইন্দাস থানার কুশমুড়ি হাইস্কুলে বিনা অনুমতিতে ক্লাসরুমে ঢুকে শিক্ষককে অপমানের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাঁড়া পড়ুয়াদের সামনেই স্কুলের পরিচ্ছন্নতা নিয়ে শিক্ষকের ওপর হম্বিতম্বি করেন বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে শাসকদলের শিক্ষক সংগঠনসহ স্থানীয় নেতৃত্ব।

বিতর্কের মাঝে ঘি ঢেলেছেন বিজেপির মণ্ডল সভাপতি বিপ্রদাস অধিকারী। একটি ফেসবুক লাইভে তিনি দাবি করেন, ২০২৬ সালের পর তৃণমূল ক্ষমতায় না থাকলে সংশ্লিষ্ট শিক্ষককে বিজেপি বিধায়কের পায়ের তলায় আসতে হবে। বিজেপি নেতার এই চরম অবমাননাকর মন্তব্যের জেরে জেলাজুড়ে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

এই মন্তব্যের প্রতিবাদে আকুই বাজারে পথে নেমে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কংগ্রেস। ব্লক সভাপতি শেখ হামিদ জানান, বিজেপি নেতাদের শিক্ষক সমাজের প্রতি কোনো সম্মান নেই। অন্যদিকে, বিজেপি নেতৃত্বের দাবি, বিধায়ক ক্ষমা চাওয়ার পরেও বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে শাসক-বিরোধী তরজা তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *