লেটেস্ট নিউজ

নিট পরীক্ষা নিয়ে বিবাদ: বাবাকে গুলি করে খুনের পর দেহ টুকরো করে ড্রামে লুকালো ছেলে

লখনউয়ের আশিয়ানা এলাকায় ক্যারিয়ার নিয়ে বিবাদের জেরে বাবাকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। মৃত মনবেন্দ্র সিং গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। তদন্তে নেমে পুলিশ বাড়ির ভেতর একটি নীল ড্রাম থেকে তাঁর খণ্ডিত দেহ উদ্ধার করে। নিট (NEET) পরীক্ষায় বসা এবং ডাক্তার হওয়া নিয়ে বাবার সঙ্গে অভিযুক্ত অক্ষত প্রতাপ সিংয়ের দীর্ঘদিনের অশান্তি ছিল বলে জানা গেছে।

পুলিশি জিজ্ঞাসাবাদে অক্ষত স্বীকার করেছে যে, শুক্রবার কথা কাটাকাটির সময় রাগের মাথায় সে বাবাকে রাইফেল দিয়ে গুলি করে। এরপর দেহটি তিন তলা থেকে নিচে নামিয়ে এনে ধারালো অস্ত্র দিয়ে টুকরো করে প্লাস্টিকে ভরে ফেলে। চাঞ্চল্যকর তথ্য হলো, অভিযুক্তের বোন সেই সময় ঘরে ঢুকে পড়লে তাঁর সামনেই দেহ কাটে অক্ষত।

ঘটনার পর কিছু দেহাংশ এলাকার বাইরে ফেলে দিয়ে বাকিটা ড্রামে লুকিয়ে রাখা হয়েছিল। পুলিশ অভিযুক্ত যুবককে হেফাজতে নিয়েছে এবং ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। অ্যাডিশনাল ডেপুটি কমিশনার বিক্রান্ত বীর জানিয়েছেন, খুন ও তথ্যপ্রমাণ লোপাটের ধারায় মামলা রুজু করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *