ঝাড়খণ্ডের গভীর জঙ্গলে এয়ার অ্যাম্বুলেন্স ভেঙে পড়ে প্রাণ হারালেন চিকিৎসাধীন রোগীসহ সাতজন – এবেলা
এবেলা ডেস্কঃ
February 24, 202611:14 am
রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে ঝাড়খণ্ডের চাতরা জেলায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় এয়ার অ্যাম্বুলেন্সের সাতজন আরোহীরই মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দগ্ধ এক রোগী, তার স্ত্রী এবং হাসপাতালের কর্মীরা ছিলেন। সন্ধ্যা ৭টা ১১ মিনিটে উড্ডয়নের পর খারাপ আবহাওয়ার কারণে কলকাতা এটিসির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বারাণসীর কাছে রাডার থেকে নিখোঁজ হওয়ার পর গভীর জঙ্গলে বিধ্বস্ত হয় বিমানটি।
দুর্ঘটনার পর এসএসবি এবং স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্গম এলাকায় উদ্ধারকাজ চালায়। দগ্ধ রোগী সঞ্জয়কে উন্নত চিকিৎসার জন্য ধার করা আট লক্ষ টাকায় এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছিল। কেন্দ্র সরকারের এএআইবি সংস্থা ইতিমধ্যেই রেড বার্ড এভিয়েশন কর্তৃপক্ষের নথি ও সেফটি অডিট খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। গভীর রাতে জঙ্গল থেকে দেহগুলো উদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল।

