বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর সেনাবাহিনীতে বড় রদবদল এবং ভারত থেকে ডিফেন্স অ্যাডভাইজার প্রত্যাহার – এবেলা
এবেলা ডেস্কঃ
February 24, 202611:21 am
বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর সেনাবাহিনীতে বড় ধরনের রদবদল শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদনে ১৭ ফেব্রুয়ারি থেকে সামরিক নেতৃত্বে এই ব্যাপক পরিবর্তন কার্যকর হয়। বিশেষ করে সাবেক প্রশাসনের অনুগত কর্মকর্তাদের সরিয়ে নতুন নেতৃত্ব নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই প্রক্রিয়ায় লেফটেন্যান্ট জেনারেল এম মাইনুর রহমানকে সিজিএস এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে ডিজিএফআই-এর মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপে ভারত থেকে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ হাফিজুর রহমানকে প্রত্যাহার করে তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

