প্রাণনাশের আশঙ্কায় বড় সিদ্ধান্ত নিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনেই – এবেলা
এবেলা ডেস্কঃ
February 24, 202612:31 pm
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেনেই নিজের প্রাণনাশের আশঙ্কা করছেন বলে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের শাসনভার সচল রাখতে তিনি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ঘনিষ্ঠ মহলে দায়িত্ব বণ্টনের কাজ শুরু করেছেন।
জরুরি অবস্থায় দেশ পরিচালনার জন্য খামেনেই তাঁর অত্যন্ত বিশ্বস্ত অনুগামী আলি লারিজানি এবং বেশ কয়েকজন প্রভাবশালী সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে বিশেষ দায়িত্ব অর্পণ করেছেন। সাম্প্রতিক গণবিক্ষোভ ও আমেরিকার সঙ্গে ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির আবহে নেওয়া এই সিদ্ধান্তটি আন্তর্জাতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

