লেটেস্ট নিউজ

রাঁচি-দিল্লিগামী এয়ার অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ঝাড়খণ্ডের চাতরায় সাতজনের মৃত্যু

ঝাড়খণ্ডের চাতরা জেলায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় সাতজন আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে ‘রেডবার্ড এয়ারওয়েজ’-এর একটি বিচক্র্যাফ্ট সি-৯০ এয়ার অ্যাম্বুলেন্স সিমারিয়া ব্লকের ঘন জঙ্গলে ভেঙে পড়ে। মঙ্গলবার সকালে ধ্বংসাবশেষ উদ্ধারের পর কর্তৃপক্ষ বিমানে থাকা রোগী, চিকিৎসক, দুই পাইলটসহ সকলের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাঁচি থেকে ওড়ার কিছুক্ষণ পরই প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে বিমানটি। পাইলট রুট পরিবর্তনের অনুমতি নিলেও ৭টা ৩৪ মিনিট নাগাদ রাডারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে চাতরার জঙ্গল থেকে বিধ্বস্ত বিমানটির হদিশ মেলে।

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়াই এই দুর্ঘটনার প্রধান কারণ হতে পারে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB) তদন্ত শুরু করেছে। বিশেষজ্ঞ দল ইতিমধেই দুর্ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির তদারকি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *