এলিয়েন কি সত্যিই আছে? ট্রাম্পের নির্দেশে খুলছে আমেরিকার গোপন ফাইলের সিন্দুক – এবেলা
এবেলা ডেস্কঃ
ভিনগ্রহের প্রাণী বা এলিয়েন এবং ইউএফও নিয়ে দীর্ঘদিনের রহস্যের অবসান ঘটাতে বড় পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথকে এই সংক্রান্ত সমস্ত গোপন সরকারি নথি শনাক্ত করে জনসমক্ষে আনার নির্দেশ দিয়েছেন তিনি। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার এলিয়েন সংক্রান্ত সাম্প্রতিক মন্তব্যের পরেই ট্রাম্পের এই ঘোষণা বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
জর্জিয়া যাওয়ার পথে ট্রাম্প ওবামার বিরুদ্ধে গোপন তথ্য ফাঁসের অভিযোগ তুলে একে বড় ভুল বলে অভিহিত করেন। যদিও ট্রাম্প নিজে এলিয়েনের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত নন, তবে জনগণের প্রবল আগ্রহের কারণে তিনি স্বচ্ছতা বজায় রাখতে চান। রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় পক্ষের নেতারাই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, যদিও সমালোচকদের মতে এটি রাজনৈতিক চাপ থেকে নজর ঘোরানোর কৌশল হতে পারে।

