লেটেস্ট নিউজ

শহরের শিশুদের বাঁচাতে বড় পদক্ষেপ নিল কলকাতা পুরসভা ও ইউনিসেফ – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার ক্রমবর্ধমান বায়ুদূষণ ও জলবায়ুর পরিবর্তন রুখতে ইউনিসেফের সঙ্গে হাত মেলালো কলকাতা পুরসভা। যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে ‘কলকাতা ক্লাইমেট অ্যাকশন প্ল্যান’ যার মূল লক্ষ্য পরিবেশ ও জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গিয়েছে যে শহরের প্রতি দুজন শিশুর মধ্যে একজন শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে।

উদ্বেগজনক এই পরিস্থিতি মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দূষণ নিয়ন্ত্রণ এবং শিশুদের শ্বাসযন্ত্রের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করবে এই বিশেষ সেল। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে বাড়তে থাকা তাপমাত্রা এবং শীতকালেও ডেঙ্গুর প্রকোপ কমানোর জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে ‘হিট ম্যানেজমেন্ট’ ও সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *