ব্যারাকপুরের প্রভাবশালী বাম নেতা অরূপ ভট্টাচার্যের পদত্যাগে চরম অস্বস্তিতে সিপিএম – এবেলা
এবেলা ডেস্কঃ
তরিৎ তোপদারের ঘনিষ্ঠ এই ওজনদার নেতা দলের সদস্যপদ বাতিলের আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন। সিপিএমের অন্দরে শৃঙ্খলাহীনতা ও অনিয়মের অভিযোগ তুলে তিনি সাফ জানিয়েছেন যে আগামী দিনে দল আরও শূন্যের দিকে এগোবে।
প্রতীক উর রহমানের দলত্যাগের রেশ কাটতে না কাটতেই এই ঘটনায় নতুন করে ভাঙন স্পষ্ট হচ্ছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে একে একে অভিজ্ঞ নেতাদের এভাবে সরে যাওয়া বাম শিবিরের জন্য বড়সড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

