প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে ঘিরে বোমা আতঙ্ক ছড়ালো অস্ট্রেলিয়ার সরকারি বাসভবনে – এবেলা
এবেলা ডেস্কঃ
মঙ্গলবার রাতে ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সরকারি বাসভবন ‘দ্য লজ’-এ বোমাতঙ্ক ছড়িয়ে পড়লে চাঞ্চল্য তৈরি হয়। কড়া নিরাপত্তার মধ্যে প্রধানমন্ত্রীকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয় পুলিশ। প্রায় তিন ঘণ্টা ধরে চিরুনি তল্লাশি চালানোর পর রাত ৯টা নাগাদ কোনো সন্দেহজনক বস্তু না মেলায় পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করা হয়।
অস্ট্রেলীয় ফেডারেল পুলিশ জানিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে জননিরাপত্তার কোনো ঝুঁকি নেই। উল্লেখ্য যে সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ায় রাজনৈতিক ব্যক্তিত্ব ও ইহুদি সম্প্রদায়ের ওপর হামলার হুমকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই প্রবণতা মোকাবিলায় ইতিমধ্যেই বিশেষ জাতীয় নিরাপত্তা তদন্তকারী দল গঠন করেছে দেশটির প্রশাসন।

