লেটেস্ট নিউজ

মার্কিন রণতরীতে শৌচাগার বিভ্রাট রুখে দিতে পারে ইরান অভিযান – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকার সবথেকে ব্যয়বহুল পরমাণু শক্তিচালিত যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বর্তমানে এক অদ্ভুত সংকটে থমকে দাঁড়িয়েছে। ১৩ বিলিয়ন ডলার মূল্যের এই রণতরীর হাই-টেক ভ্যাকুয়াম সিওয়ারেজ সিস্টেম বিকল হয়ে পড়ায় সাড়ে চার হাজারেরও বেশি নাবিক চরম দুর্ভোগে পড়েছেন। ১১ মাস ধরে সমুদ্রে মোতায়েন এই জাহাজে এখন শৌচাগার ব্যবহারের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে কর্মীদের।

এই যান্ত্রিক গোলযোগের জেরে ওমান উপসাগরে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পরিকল্পনা ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও নৌসেনা কর্তৃপক্ষ দাবি করেছে যে যুদ্ধ প্রস্তুতিতে কোনো খামতি নেই, তবে বিশেষজ্ঞরা মনে করছেন নাবিকদের মানসিক অবসাদ অভিযানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিনের এই পুরোনো প্লাম্বিং সমস্যা মেটাতে শেষ পর্যন্ত জাহাজটিকে ডকইয়ার্ডে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *