লেটেস্ট নিউজ

বিধানসভা ভোটের আগে তৃণমূলের মাস্টারস্ট্রোক! ৫ আসনের লড়াইয়ে বিধায়কদের জরুরি তলব – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: বিধানসভা নির্বাচনের আবহে পশ্চিমবঙ্গের পাঁচটি রাজ্যসভা আসনের ভোট ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল। চারটি আসনে জয় নিশ্চিত জেনেও প্রার্থীদের নাম ঘোষণার আগেই বিধায়কদের জন্য কড়া নির্দেশিকা জারি করল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

বৃহস্পতিবার ও শুক্রবার দলের সমস্ত বিধায়ককে বিধানসভায় উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছে পরিষদীয় দল। প্রতিটি মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে বিধায়কদের সই করার প্রক্রিয়া সম্পন্ন করতেই এই জরুরি তলব। মূলত ভোট প্রস্তুতিতে কোনওরকম আইনি বা পদ্ধতিগত খামতি রাখতে চাইছে না ঘাসফুল শিবির। পাঁচটি আসনের মধ্যে একটিতে বিজেপির জয় নিশ্চিত থাকলেও, নিজেদের চার প্রার্থীকে জেতাতে এখন থেকেই কোমর বেঁধে নামছে শাসকদল। প্রার্থী তালিকায় কাদের নাম থাকছে, তা নিয়ে এখন দলের অন্দরে চলছে জোর জল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *