স্বল্প সঞ্চয়ে সেরার সেরা বাংলা মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশকে পিছনে ফেলে আমানতে রেকর্ড গড়ল রাজ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
February 25, 202610:21 am
স্বল্প সঞ্চয় প্রকল্পে দেশজুড়ে বাঙালির জয়জয়কার। ২০২৪-২৫ অর্থবর্ষের পরিসংখ্যান অনুযায়ী, সঞ্চয়ের নিরিখে দেশের সমস্ত রাজ্যকে টেক্কা দিয়ে শীর্ষস্থান দখল করে নিল পশ্চিমবঙ্গ। আর্থিক নিরাপত্তার নিরিখে বাংলার মানুষের এই বিপুল বিনিয়োগ এখন জাতীয় স্তরে আলোচনার কেন্দ্রবিন্দু।
কেন্দ্রীয় তথ্য অনুযায়ী, চলতি অর্থবর্ষে পশ্চিমবঙ্গে প্রায় ২ লক্ষ ৬ হাজার কোটি টাকা জমা পড়েছে। এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ। যদিও অ্যাকাউন্ট খোলার সংখ্যার বিচারে পশ্চিমবঙ্গ বর্তমানে তৃতীয় স্থানে, কিন্তু জমানো অর্থের পরিমাণের দিক থেকে পশ্চিমবঙ্গ সবাইকে পিছনে ফেলে দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, রাজ্যের মানুষ মূলত নিশ্চিত আয়ের উৎসের ওপর বেশি ভরসা রাখছেন। বিশেষ করে মান্থলি ইনকাম স্কিম (MIS) এবং দীর্ঘমেয়াদি আমানতের ক্ষেত্রে বিনিয়োগের হার সবথেকে বেশি। স্বল্প সঞ্চয়ে বাংলার এই অভাবনীয় সাফল্য রাজ্যের অর্থনৈতিক সচেতনতা ও সাধারণ মানুষের সঞ্চয়ী মানসিকতাকেই স্পষ্ট করে তুলছে।

