অবসর পরবর্তী গান নিয়ে ভক্তদের বিশেষ বার্তা দিলেন অরিজিৎ সিং – এবেলা
এবেলা ডেস্কঃ
February 25, 202610:55 am
বলিউড প্লেব্যাক থেকে অবসর ঘোষণার পর সামাজিক মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিয়েছেন প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং। গত জানুয়ারি মাসে গান থেকে সরে দাঁড়ানোর আকস্মিক সিদ্ধান্তে অনুরাগী মহলে ব্যাপক হতাশা তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক পোস্টে কিছুটা স্বস্তির ইঙ্গিত দিয়ে গায়ক জানিয়েছেন, অবসর নিলেও তাঁর অসংখ্য আসামাপ্ত গান এই বছরজুড়েই নিয়মিত প্রকাশিত হতে থাকবে।
সামাজিক মাধ্যমে ট্রোলকারীদের ‘নিষ্ঠুর’ আখ্যা দিয়ে অরিজিৎ তাঁর কঠিন সময়ে পাশে থাকার জন্য অনুরাগীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গায়কের এই আশ্বাস ভক্তদের মধ্যে নতুন করে আশার আলো জুগিয়েছে। নেতিবাচক পরিবেশের মধ্যেও তিনি তাঁর কাজের মাধ্যমে ভক্তদের সঙ্গে যুক্ত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
পরিশেষে, অরিজিৎ সিং তাঁর ভক্তদের শান্ত থাকার এবং সামাজিক মাধ্যমের কোনো নেতিবাচক বির্তক থেকে দূরে থাকার অনুরোধ করেছেন। অহেতুক তর্কে কান না দিয়ে ইতিবাচক মানসিকতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর এই সময়োপযোগী বার্তাটি বর্তমানে নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে এবং প্রশংসিত হচ্ছে।

