ভারতের সৌরশক্তিতে বড় কোপ ট্রাম্পের, ১২৫ শতাংশ শুল্ক আরোপে বিপাকে আমদানিকারীরা – এবেলা
এবেলা ডেস্কঃ
February 25, 202610:59 am
আমেরিকার বাজারে ভারতীয় সৌর কোষ ও প্যানেলের ওপর বড়সড় ধাক্কা দিলেন ডোনাল্ড ট্রাম্প। ভারত, ইন্দোনেশিয়া এবং লাওস থেকে আমদানিকৃত এই পণ্যগুলির ওপর ১২৫% কাউন্টারভেলিং শুল্ক আরোপ করেছে মার্কিন বাণিজ্য বিভাগ। তাদের অভিযোগ, এই দেশগুলির কো ম্পা নিগুলি সরকারি ভর্তুকি নিয়ে সস্তায় পণ্য বিক্রি করছে, যা আমেরিকার স্থানীয় উৎপাদনকারীদের ব্যবসায়িক ক্ষতির মুখে ফেলছে। এই বিশাল অঙ্কের শুল্ক কার্যকর হওয়ায় ভারতীয় সৌরশিল্পের রফতানি বাণিজ্যে বড়সড় সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

