৫০ পাক সেনাকে খতম করে যোগ্য জবাব দিল আফগানিস্তান – এবেলা
এবেলা ডেস্কঃ
February 25, 202611:51 am
আফগান ভূখণ্ডে পাকিস্তানি বোমাবর্ষণের ক্ষত তখনও টাটকা। ঠিক তার কয়েক দিনের মাথাতেই চরম প্রতিশোধ নিল আফগানিস্তান। আজ আফগান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, পাকিস্তানি সেনা ঘাঁটিতে পালটা বিমান হামলা চালিয়েছে তারা। এই বিধ্বংসী হামলায় অন্তত ৫০ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে।
আফগান সেনার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা দিয়ে জানানো হয়েছে যে, পাকিস্তানের সাম্প্রতিক উস্কানিমূলক হামলার বদলা নিতেই এই পদক্ষেপ। একইসঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছে, পাকিস্তানের আগ্রাসন না থামলে এই লড়াই আরও দীর্ঘস্থায়ী হবে। শনিবারের সেই রক্তক্ষয়ী ঘটনার পর আফগানদের এই প্রত্যাঘাত দুই দেশের সীমান্ত পরিস্থিতিতে নতুন করে বারুদ ঢেলে দিল।

