স্টেট অফ ইউনিয়নে সুপ্রিম কোর্টের রায়ের কড়া সমালোচনা ট্রাম্পের – এবেলা
এবেলা ডেস্কঃ
February 25, 202612:23 pm
আমেরিকার ‘স্টেট অফ ইউনিয়ন’-এ ভাষণ দিতে গিয়ে নিজের বিতর্কিত শুল্কনীতির পক্ষে ফের সওয়াল করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর্শকাসনে Supreme \titleonly কোর্টের বিচারপতিদের উপস্থিতিতেই শুল্ক সংক্রান্ত আদালতের সাম্প্রতিক রায়কে ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেন তিনি। ট্রাম্পের দাবি, জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থেই এই শুল্ক আরোপ করা হয়েছে এবং বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে হওয়া চুক্তিগুলো আমেরিকার উপকারে আসবে।
প্রেসিডেন্ট জানান, অন্যান্য দেশ থেকে সংগৃহীত শুল্কের অর্থ আমেরিকার আধুনিক আয়কর ব্যবস্থায় ব্যবহৃত হবে, যা সাধারণ নাগরিকদের করের বোঝা লাঘব করবে। ডেমোক্র্যাটদের সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে অন্য দেশগুলো আমেরিকাকে শোষণ করেছে, যা তাঁর নীতি রুখে দিয়েছে। বর্তমানে সব দেশই আমেরিকার সঙ্গে চুক্তি বজায় রাখতে আগ্রহী বলে তিনি দাবি করেন।
আদালত ট্রাম্পের শুল্কনীতিকে ‘বেআইনি’ ও ক্ষমতার অপব্যবহার বললেও, প্রেসিডেন্ট নিজের অবস্থানে অনড়। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, কোনো দেশ আদালতের রায়ের দোহাই দিয়ে চুক্তি ভঙ্গ করলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ট্রাম্পের মতে, জাতীয় জরুরি অবস্থা আইনের অধীনে এই সিদ্ধান্ত নিতে তাঁর কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন নেই এবং তিনি এই পথেই এগিয়ে যাবেন।

