লেটেস্ট নিউজ

মাঠেই গম্ভীরের ক্লাস: মরণ-বাঁচন ম্যাচে একাদশে ফিরছেন অক্ষর প্যাটেল – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর কড়া অবস্থান নিয়েছেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর। সূত্রের খবর, ব্যাটিং ব্যর্থতা ও স্পিনারদের বিরুদ্ধে দুর্বলতায় ক্ষুব্ধ কোচ সূর্যকুমার যাদবসহ দলের প্রায় সকল সদস্যকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তবে ব্যতিক্রম ছিলেন কেবল বুমরাহ ও বরুণ চক্রবর্তী। পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চিপকের নেটে দীর্ঘক্ষণ কঠোর অনুশীলন সারলেন ব্যাটাররা, যেখানে গম্ভীরকে নিজে দাঁড়িয়ে পরামর্শ দিতে দেখা যায়।

টপ অর্ডার ব্যাটার অভিষেক শর্মার টানা ব্যর্থতা এখন টিম ম্যানেজমেন্টের বড় দুশ্চিন্তার কারণ। ফর্মে ফিরতে মরিয়া সূর্যকুমার ও তিলক বর্মারা দীর্ঘক্ষণ নেটে ঘাম ঝরিয়েছেন। বিশেষ করে স্পিন বোলিংয়ের বিরুদ্ধে জড়তা কাটাতে নেটে অতিরিক্ত সময় ব্যয় করেছেন ভারতীয় ব্যাটাররা। গম্ভীরের কড়া নজরদারিতে প্রস্তুতির ধরনেই স্পষ্ট যে, আগামী ম্যাচে কোনো রকম শিথিলতা বরদাস্ত করা হবে না।

আহমেদাবাদে অক্ষর প্যাটেলকে বসানোর সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিল ম্যানেজমেন্ট। তবে চিপকের পাটা উইকেটে এবং দলের ভারসাম্য রক্ষায় পুনরায় একাদশে ফিরছেন সহ-অধিনায়ক অক্ষর। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই ভারতের সামনে। তাই হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে ও রান রেট বাড়াতে রণকৌশলে বড়সড় বদল আনতে চলেছেন গম্ভীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *