লেটেস্ট নিউজ

কাশ্মীরের আকাশে পাকিস্তানি রহস্যময় বেলুন ঘিরে হুলুস্থুল! সঙ্গে মিলল বিদেশি মুদ্রা আর স্ক্যানার কোড – এবেলা

এবেলা ডেস্কঃ

সীমান্ত পেরিয়ে জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরে উড়ে এল দুটি রহস্যময় বেলুন। উদ্ধার হওয়া এই বেলুন দুটিতে পাকিস্তানের একটি মোবাইল নম্বর এবং রহস্যময় স্ক্যানার কোড প্রিন্ট করা ছিল। শুধু তাই নয়, বেলুনের সঙ্গে পাকিস্তানি ও মার্কিন ডলারের নোটও পাওয়া গেছে যা ঘিরে তুঙ্গে উঠেছে চাঞ্চল্য।

পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে এবং বেলুনসহ যাবতীয় সামগ্রী বাজেয়াপ্ত করে। এর আগে উত্তরপ্রদেশের আগ্রায় বায়ুসেনার সংরক্ষিত এলাকায় ‘পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স’ লেখা বিমান আকৃতির বেলুন মেলায় উদ্বেগ আরও বেড়েছে। সাম্প্রতিক সময়ে সীমান্তে ড্রোন অনুপ্রবেশ এবং সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনার মাঝে এই বেলুন উদ্ধারকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে ভারতীয় সেনাবাহিনী। এই ঘটনার পেছনে কোনো বড়সড় আন্তঃসীমান্ত ষড়যন্ত্র বা গুপ্তচরবৃত্তির ছক রয়েছে কি না তা খতিয়ে দেখতে শুরু হয়েছে জোরদার তদন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *