লেটেস্ট নিউজ

অবসর নয়, আসাম্পূর্ণ গানের মুক্তি: অনুরাগীদের বিশেষ বার্তা অরিজিৎ সিংয়ের – এবেলা

এবেলা ডেস্কঃ

সংগীত দুনিয়া থেকে প্লেব্যাক গায়ক হিসেবে নতুন কোনো কাজ না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন অরিজিৎ সিং। জানুয়ারিতে এই ঘোষণা করে ভক্তদের চমকে দিয়েছিলেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি খোলা চিঠিতে অরিজিৎ জানিয়েছেন, নতুন গান না নিলেও হাতে থাকা বহু আসামাপ্ত কাজ ধাপে ধাপে মুক্তি পাবে। চলতি বছর এমনকি আগামী বছর পর্যন্ত এই গানগুলো শোনার সুযোগ পাবেন শ্রোতারা।

দীর্ঘ দুই দশকের যাত্রায় অনুরাগীদের অকুন্ঠ ভালোবাসা ও সমর্থনের জন্য অরিজিৎ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ২০০৫ সালে এক রিয়েলিটি শো-এর মাধ্যমে ক্যারিয়ার শুরু করে ‘ফির মহব্বত’ থেকে সাম্প্রতিক ‘এক দিন’ ছবির গান পর্যন্ত তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী। তবে বর্তমান ব্যস্ততা কমিয়ে নিজের মতো করে সময় কাটাতে চান এই তারকা গায়ক।

ভক্তদের অযথা বিচলিত না হওয়ার এবং বিতর্কে না জড়ানোর অনুরোধ জানিয়েছেন অরিজিৎ। তিনি স্পষ্ট করেছেন যে, আসামাপ্ত ট্র্যাকগুলো প্রকাশের মাধ্যমে তাঁর সংগীতের এই অধ্যায়টি পূর্ণতা পাবে। অরিজিতের এই বার্তায় সাময়িক স্বস্তি পেলেও প্রিয় গায়কের নতুন কোনো কাজ না পাওয়ার আক্ষেপ রয়েই যাচ্ছে অগণিত সংগীতপ্রেমীদের মনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *