গুগল পিক্সেল ১০এ লঞ্চ: একই দামে মিলবে উন্নত ক্যামেরা ও দ্রুত চার্জিং – এবেলা
এবেলা ডেস্কঃ
ভারতীয় বাজারে পা রাখল গুগলের নতুন স্মার্টফোন ‘পিক্সেল ১০এ’। জনপ্রিয় পিক্সেল ৯এ-র উত্তরসূরি হিসেবে আসা এই মডেলটির দাম নির্ধারণ করা হয়েছে ৪৯,৯৯৯ টাকা। নতুন এই ফোনে ডিসপ্লের উজ্জ্বলতা বাড়িয়ে ৩০০০ নিটস করা হয়েছে, যা রোদেও স্বচ্ছ দৃশ্যমানতা নিশ্চিত করবে।
পারফরম্যান্সের জন্য এতে রয়েছে টেনসর জি৪ চিপসেট এবং অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম। ক্যামেরায় আনা হয়েছে বিশেষ পরিবর্তন; এর সেকেন্ডারি এবং সেলফি ক্যামেরা ১২ মেগাপিক্সেল থেকে বাড়িয়ে ১৩ মেগাপিক্সেল করা হয়েছে। মূল ক্যামেরা হিসেবে থাকছে যথারীতি ৪৮ মেগাপিক্সেল লেন্স।
ব্যাটারি ৫,১০০mAh হলেও চার্জিং গতিতে বড় চমক দিয়েছে গুগল। পিক্সেল ৯এ-র ২৩ ওয়াটের বদলে নতুন মডেলে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে। একই দামে উন্নত হার্ডওয়্যার ও দ্রুত চার্জিং সুবিধা থাকায় নতুন পিক্সেল ১০এ ব্যবহারকারীদের জন্য সেরা বিকল্প হয়ে উঠেছে।

