লেটেস্ট নিউজ

২৬-এর আগেই স্বীকৃতি পাচ্ছে হুমায়ুন কবীরের দল, মিটছে প্রতীকের জট – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২১ সালের বিধানসভা নির্বাচনে নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ-কে অন্যের প্রতীকে লড়তে হয়েছিল। সেই অভিজ্ঞতাকাজে লাগিয়ে এবার আগেভাগেই প্রস্তুতি সারলেন ‘জনতা উন্নয়ন পার্টি’র প্রধান হুমায়ুন কবীর। সময়মতো দলের নিবন্ধনের আবেদন করায় ২০২৬ সালের নির্বাচনের আগেই তাঁর দল সরকারি স্বীকৃতি পেতে চলেছে।

সূত্রের খবর, হুমায়ুন কবীরের রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সুপারিশ ইতিবাচকভাবে পাঠিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। নির্বাচন কমিশনের এই সবুজ সংকেত মেলায় দলের নিজস্ব প্রতীক পাওয়ার পথও এখন প্রশস্ত। ফলে আগামী নির্বাচনে দলটির রাজনৈতিক অবস্থান আরও সুসংহত হবে বলে মনে করা হচ্ছে।

নির্বাচন কমিশনের চূড়ান্ত অনুমোদন পেলে হুমায়ুনের দল নিজস্ব পরিচিতি নিয়ে ময়দানে নামতে পারবে। এর ফলে আইএসএফ-এর মতো ‘ধার করা’ প্রতীকে লড়ার বিড়ম্বনা এড়ানো সম্ভব হবে। রাজনৈতিক মহলের মতে, এই পদক্ষেপ হুমায়ুন কবীরের দলের জন্য বড়সড় সাংগঠনিক সাফল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *