লেটেস্ট নিউজ

বিএসএনএল ডিরেক্টরের এলাহাবাদ সফরে অন্তর্বাস থেকে চিরুনি জোগাতে নিযুক্ত ৫০ জন অফিসার, চরম ক্ষুব্ধ কেন্দ্র – এবেলা

এবেলা ডেস্কঃ

বিএসএনএল (BSNL) ডিরেক্টর বিবেক বানজালের প্রয়াগরাজ (এলাহাবাদ) সফর ঘিরে নজিরবিহীন বিতর্ক তৈরি হয়েছে। দুই দিনের এই ব্যক্তিগত সফরে ডিরেক্টরের ‘আরাম’ নিশ্চিত করতে প্রায় ৫০ জন পদস্থ টেলিকম অফিসারকে মোতায়েন করা হয়েছিল। ভাইরাল হওয়া ২১ দফার নির্দেশিকায় দেখা গেছে, ডিরেক্টরের জন্য অন্তর্বাস, হেয়ার অয়েল, চিরুনি, শেভিং কিট এবং চটি মজুত রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল নির্দিষ্ট কর্মকর্তাদের। এমনকি স্নানের পর ডিরেক্টরের কী প্রয়োজন হবে, তা তদারকির জন্য রাখা হয়েছিল একজন সিনিয়র অফিসারকে।

এই বিলাসবহুল আয়োজনকে ‘বিস্ময়কর’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি সাফ জানিয়েছেন, এটি নিয়মের চরম লঙ্ঘন। ঘটনার জেরে অভিযুক্ত ডিরেক্টরকে শোকজ নোটিশ পাঠিয়ে ৭ দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। সরকারি স্তরে শুরু হয়েছে কড়া বিভাগীয় তদন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *