লেটেস্ট নিউজ

পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের আগেই রাজ্যে ভোটের দামামা: বাতিল বুথ পুনর্বিন্যাস – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের আগেই ঘোষিত হতে পারে বলে জানাল নির্বাচন কমিশন। Supreme \titleonly কোর্টের নির্দেশিকা মেনে কমিশন জানিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত প্রকাশিত তালিকাগুলিকেই নির্বাচনের ভিত্তি হিসেবে ধরা হবে। আগামী শুক্রবার চূড়ান্ত তালিকা প্রকাশের কথা থাকলেও, তথ্যগত অসঙ্গতি যাচাইয়ের প্রয়োজনে ২৮ ফেব্রুয়ারির পরেও ধাপে ধাপে তালিকা প্রকাশ অব্যাহত থাকবে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর মঙ্গলবার স্পষ্ট করেছে যে, নতুন করে বুথ পুনর্বিন্যাসের পরিকল্পনা আপাতত বাতিল করা হয়েছে। ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া আসাম্পূর্ণ থাকায় এবং চূড়ান্ত ভোটার সংখ্যা স্থির না হওয়ায় এই সিদ্ধান্ত। ফলে রাজ্যে পূর্বের ন্যায় ৮০,৬৮১টি বুথই বহাল থাকছে। তবে বহুতল আবাসন সংলগ্ন এলাকায় ৬০-৭০টি অতিরিক্ত বুথ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কমিশনের খসড়া তালিকায় প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়ায় শুরুতে ১৪ হাজার অতিরিক্ত বুথ তৈরির প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পূর্বের হিসাব অনুযায়ী নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত মিশ্রের বেঞ্চের পর্যবেক্ষণ অনুযায়ী, ভোটার তালিকা তৈরির কাজ একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে চলবে। ফলে সম্পূর্ণ তালিকার অপেক্ষা না করেই রাজ্যে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা এখন সময়ের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *