লেটেস্ট নিউজ

সাদার্ন অ্যাভিনিউয়ে জোড়া অগ্নিকাণ্ড: ভস্মীভূত ফ্ল্যাট ও চলন্ত গাড়িতে আগুন, আতঙ্কিত বাসিন্দারা – এবেলা

এবেলা ডেস্কঃ

মঙ্গলবার দুপুরে দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউয়ের আনন্দ আবাসনের একটি ফ্ল্যাটে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ, যা দেখে আতঙ্কিত আবাসিকরা দ্রুত রাস্তায় বেরিয়ে আসেন। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আবাসন কর্তৃপক্ষ জানায়, আগুনের উৎস সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি; শর্ট সার্কিট না কি রান্নাঘর থেকে দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে দমকল বাহিনী। অনেক পোষ্যকেও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, যদিও ফ্ল্যাটের অভ্যন্তরে ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট।

একই সময়ে সাদার্ন অ্যাভিনিউয়ের অন্য প্রান্তে একটি চলন্ত চারচাকা গাড়ির ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটে। পর পর এই জোড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, গত কয়েক দিনে শহরের একাধিক বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *