ইভিএম জালিয়াতি ও সাইবার হানা! ভোটের আগে ভয়ংকর জোড়া বিপদে নির্বাচন কমিশন – এবেলা
এবেলা ডেস্কঃ
তথ্য ডিজিটাইজেশনের জেরে তথ্যের গোপনীয়তা ফাঁস হওয়ার চরম ঝুঁকি তৈরি হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ইভিএম জালিয়াতির জোরালো আশঙ্কা। এখানেই শেষ নয়, কৃত্রিম মেধা বা এআই-এর অপব্যবহার নির্বাচনী প্রক্রিয়ায় বড়সড় ব্যাঘাত ঘটাতে পারে বলে সতর্ক করেছে সরকারি সংস্থা ‘আইআইআইডিইএম’ (IIIDEM)। সাইবার নিরাপত্তা ও প্রযুক্তির এই ত্রিমুখী আক্রমণ সামলাতে এখন রীতিমতো হিমশিম খাচ্ছে কমিশন।

