লেটেস্ট নিউজ

বড় স্বস্তিতে দেড় লক্ষ শিক্ষক! নর্মাল সেকশন নিয়ে জট কাটাল শিক্ষা দপ্তর – এবেলা

এবেলা ডেস্কঃ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

রাজ্যের স্কুল শিক্ষকদের দীর্ঘদিনের ধোঁয়াশা ও উৎকণ্ঠার অবসান ঘটাল শিক্ষা দপ্তর। নর্মাল সেকশন এবং উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষকদের বিভাজন নিয়ে তৈরি হওয়া জটিলতার স্থায়ী সমাধান করল বিকাশ ভবন। বুধবার স্কুলশিক্ষা কমিশনার স্পষ্ট জানিয়েছেন, এবার থেকে আরএলএসটি (RLST)-র মাধ্যমে নিযুক্ত সমস্ত শিক্ষকই ‘নর্মাল সেকশন’-এর শিক্ষক হিসেবে গণ্য হবেন। সরকারের এই ব্যাখ্যার ফলে রাজ্যের প্রায় দেড় লক্ষ শিক্ষক বড়সড় স্বস্তি পেলেন।

বিকাশ ভবনের নির্দেশিকায় জানানো হয়েছে, শুধুমাত্র ২০১৫ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৪ সাল থেকে যাঁরা নিযুক্ত হয়েছেন, তাঁদেরই উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক হিসেবে ধরা হবে। তবে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার শিক্ষকরা যে স্তরে নিযুক্ত হয়েছিলেন, সেখানেই বহাল থাকবেন।

কেন এই স্বস্তি?

গত বছর ১ সেপ্টেম্বর Supreme \titleonly কোর্ট নির্দেশ দিয়েছিল, প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কর্মরত সব শিক্ষককে দুই বছরের মধ্যে টেট (TET) উত্তীর্ণ হতে হবে। এরপরই শিক্ষকদের একাংশের মধ্যে আতঙ্ক ছড়ায়। তাঁদের দাবি ছিল, নিয়োগের সময় তাঁরা নর্মাল সেকশনেই ছিলেন। হঠাৎ করে উচ্চ প্রাথমিকে অন্তর্ভুক্ত করা হলে তাঁদের একদিকে যেমন পদাবনতি বা ডিমোশন হওয়ার আশঙ্কা ছিল, তেমনই বাধ্যতামূলক টেট-এর আওতায় চলে আসার ভয় ছিল।

শিক্ষা দপ্তরের নতুন ব্যাখ্যার ফলে সেই আশঙ্কা দূর হলো। এখন থেকে আই-ওএসএমএস (I-OSMS) এবং বাংলার শিক্ষা পোর্টালে ডিআই ও প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে এই শিক্ষকদের তথ্য ‘নর্মাল সেকশন’ হিসেবে আপডেট করার জন্য। সরকারি সাহায্যপ্রাপ্ত সংখ্যালঘু স্কুলগুলির ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে।

শিক্ষক সংগঠন এসটিইএ (STEA) এবং এপিজিটিডব্লিউএ (APGTWA) এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দীর্ঘ আন্দোলনের পর শিক্ষা দপ্তর শিক্ষকদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়ায় খুশির হাওয়া শিক্ষক মহলে। তবে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষকদের ক্ষেত্রে নিয়মের কোনও পরিবর্তন হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *