লেটেস্ট নিউজ

বিজেপিতে যোগ দিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর সুমিত্র চট্টোপাধ্যায় – এবেলা

এবেলা ডেস্কঃ

সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য তথা প্রাক্তন সরকারি আধিকারিক সুমিত্র চট্টোপাধ্যায় বিজেপিতে যোগদান করলেন। সল্টলেকের দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে তিনি গেরুয়া শিবিরে শামিল হন। আসন্ন নির্বাচনে কলকাতার কোনো আসন থেকে তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে।

যোগ দিয়েই রাজ্যের কর্মসংস্থান নীতির তীব্র সমালোচনা করেন সুমিত্র বাবু। তিনি অভিযোগ করেন, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের তথ্য মুছে যুবশ্রী ও যুবসাথীর মতো প্রকল্পের মাধ্যমে যুবসমাজকে বিভ্রান্ত করা হচ্ছে। বর্তমান সরকারি সহায়তা বেকারদের প্রকৃত প্রয়োজন মেটাতে ব্যর্থ বলেও তিনি দাবি করেন।

ভূপেন্দ্র যাদব জানান, বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদী আদর্শই উন্নত বাংলা গঠনের অনুপ্রেরণা। এদিকে বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তিতে দেশজুড়ে বিশেষ কর্মসূচি নিয়েছে বিজেপি। সরকারি অনুষ্ঠান ও স্কুলগুলিতে এই গান গাওয়া বাধ্যতামূলক করার পাশাপাশি দেশপ্রেমের চেতনা সুদৃঢ় করার ওপর জোর দিচ্ছে কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *