লেটেস্ট নিউজ

রানিগঞ্জে আবর্জনার স্তূপে মিলল প্রচুর ভোটার কার্ড, এসআইআর আবহে তীব্র চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে এসআইআর (SIR) চলাকালীন রানিগঞ্জের চিনকুটি মোড় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সন্ধ্যায় স্থানীয় একটি আবর্জনার স্তূপ থেকে বিপুল পরিমাণ ভোটার কার্ড উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কার্ডগুলি বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা ও কার্ডগুলির সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

স্থানীয় বাসিন্দারা স্তূপের মধ্যে নিজেদের নামে একাধিক কার্ড দেখে অবাক হয়ে যান। এক যুবক জানান, তার আসল কার্ডটি বাড়িতে সুরক্ষিত থাকা সত্ত্বেও একই নাম ও তথ্য সংবলিত কার্ড ডাস্টবিনে পাওয়া গেছে। এই ঘটনা উদ্ধার হওয়া কার্ডগুলি জাল কি না, সেই সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে।

এলাকার প্রাক্তন কাউন্সিলর আরিশ জালাল এই ঘটনায় প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন। এর আগে সল্টলেক ও কল্যাণী হাইওয়ে সংলগ্ন এলাকা থেকেও একই ভাবে ভোটার কার্ড উদ্ধারের ঘটনা ঘটেছিল। বর্তমানে পুলিশ খতিয়ে দেখছে ঠিক কোথা থেকে এবং কী উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ কার্ড সেখানে ফেলা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *